হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের জয়োল্লাস

ঢাবি প্রতিনিধি

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর মিছিলে মিছিলে আনন্দে মেতে উঠেছেন আর্জেন্টিনার সমর্থকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, টিএসসির সড়ক দ্বীপ ও হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠ থেকে শুরু করে পুরো এলাকায় চলছে আর্জেন্টিনার বিজয় উপলক্ষে জয়োল্লাস। 

সমর্থকেরা বলেন, মেসির অর্জনের ঝুলিতে অনেক অর্জন থাকলেও শুধু একটি বিশ্বকাপের অভাব ছিল। আজ সেটিও পূর্ণ হলো। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সরেজমিনে দেখা যায়, টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের পরে আবেগে কান্না করেছেন মেসি ফ্যানরা। 

ব্রাজিল সমর্থক মুনাওয়ার হোসেন মান্নাও মেসি বিশ্বকাপ জেতায় আবেগ ধরে রাখতে পারেননি। আজকের পত্রিকার তিনি বলেন, ‘মেসির কোনো কিছুর অভাব ছিল না। অভাব ছিল একটি বিশ্বকাপ ট্রফির। আজ সেটিও পূর্ণ হলো। ইতিহাসের পাতায় পেলে, ম্যারাডোনা, রোনালদিনহোর মতো তারকা খেলোয়াড়দের মতো তাঁর অর্জনের ঝুলিও আজ পূর্ণ হলো। আমি মেসির একজন ভক্ত হিসেবে আমার আনন্দের কথা ভাষায় প্রকাশ করতে পারছি না।’

আর্জেন্টিনার সমর্থকেরা প্রিয় দলের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাঁরা আতশবাজি, ভুভুজেলা, বাঁশিসহ বিভিন্নভাবে বিজয় উদ্‌যাপন করছে। 

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যুবলীগের দুজন রিমান্ডে

সাবেক এমপি হারুন, পুলিশ কর্মকর্তাসহ তিনজন আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিনির্ভর করতে ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

শিশু অপহরণ-হত্যা: ১৪ বছর পর তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যুবলীগের দুজন গ্রেপ্তার

সস্তায় আইফোন-ল্যাপটপ: ৩১ লাখ টাকা আত্মসাতে বিমানবন্দরের ‘অকশন ম্যানেজার’ গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টার পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০৬, সবচেয়ে বেশি মিরপুরে

পুরান ঢাকায় দ্বিতীয় স্ত্রীকে মারধরের সময় লোহার আঘাতে স্বামী নিহত

জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-স্থানীয় বাসিন্দা-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক