হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের (বয়স আনুমানিক ৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, সকালে পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের ধনারচর এলাকার একটি কলাবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পলাশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহটি কলাবাগানে ফেলে রেখে যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাভারে ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন প্রতিমন্ত্রীর, অনুপস্থিতি-সেবার মানে অসন্তোষ

ওয়ারিশদের সম্পত্তি আত্মসাৎ: ভাইয়ের মামলায় তুরিন আফরোজ গ্রেপ্তার

সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা

কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কা, সড়কে ছিটকে পড়া বৃদ্ধকে পিষে দিল বাস

প্রশ্নের মুখে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা, যা উঠে এল প্রাথমিক তদন্তে

এসি লাগানোর সময় ষষ্ঠ তলা থেকে পড়ে মধ্যবয়সীর মৃত্যু

দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৭ জুন

মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: জরিমানার ৭ লাখ টাকা পাবে শিশুর পরিবার