হোম > সারা দেশ > ঢাকা

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রতীকী ছবি

ঢাকার সাভারে নানার বাসায় বেড়াতে এসে সিলিন্ডার বিস্ফোরণে শিশু মাইশা আক্তার (১০) নিহত হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানাধীন কুরগাঁও এলাকায় ঢাকা কো-অপারেটিভ সোসাইটির ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত মাইশা আক্তার (১০) ভোলা জেলার দৌলতখান উপজেলার শিবপুরের মো. মাইনুদ্দিনের মেয়ে। খালার সঙ্গে সাভারের আশুলিয়ায় গ্যাস বেলুন বিক্রেতা নানা মান্নানের কাছে বেড়াতে এসেছিল সে।

পুলিশ ও নিহত শিশুর স্বজনেরা জানায়, গত সোমবার ভোলা জেলার দৌলতখান উপজেলার শিবপুর থেকে খালার সঙ্গে শিশু মাইশা সাভারে গ্যাস বেলুন বিক্রেতা নানা মান্নানের কাছে বেড়াতে আসে। মান্নান আশুলিয়ার কুরগাঁও এলাকায় ঢাকা কো-অপারেটিভ সোসাইটির ভেতরে একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকেন। এ ছাড়া বাড়ির একটি অংশে বেলুনে গ্যাস ভরে পাইকারি ও খুচরা বিক্রি করেন। আজ বিকেলে বেলুনে গ্যাস ভরে সিলিন্ডারটি ঠান্ডা করতে সেখানেই রেখে দেন মান্নান। একপর্যায়ে মাইশা ওই সিলিন্ডারের কাছে গেলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে মাইশা মারা যায়। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত শিশুর খালা সীমা আক্তার বলেন, ‘আমি রান্না করতেছিলাম। মাইশা বাইরে খেলতেছিল। সেখানে কেউ ছিল না। বাবা গ্যাস ভইরা বোতল (সিলিন্ডার) ঠান্ডা কইরা বাইরে চইলা গেছে। এরপর শব্দ হইছে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে শিশুটি নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার

চিকিৎসক ফারাহর মৃত্যুতে আপাতত সন্দেহ নেই, অপমৃত্যুর মামলা করলেন বোন

মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে যাওয়ায় ভেজাল খাদ্য উৎপাদনের প্রবণতা বেড়েছে: ডিএসসিসি প্রশাসক

তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে দ্বন্দ্ব, যুবক হত্যায় গ্রেপ্তার ৪

গান-কবিতা-স্মৃতিচারণায় ভাষাসৈনিক কামাল লোহানীর জন্মদিন উদ্‌যাপন

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’

মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত