হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় আতাউর রহমান (৫০) নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার হাবিবপুর এলাকা থেকে সেনাবাহিনী তাঁকে আটক করে। আজ রোববার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আতাউর রহমানের বিরুদ্ধে মোগড়াপাড়া এলাকার ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি, জমি দখল ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আজ বিকেলে আতাউর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। তাঁর পক্ষে বিএনপিপন্থী আইনজীবীরা জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা আতাউর রহমানকে আটক করে সোনারগাঁ থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পুলিশ জানায়, আটক আতাউর রহমানের বিরুদ্ধে ৫ আগস্ট থেকেই এলাকায় প্রভাব বিস্তারসহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ দিয়ে আসছিলেন। দোকান, ফুটপাতের পাশাপাশি পরিবহনেও চাঁদাবাজি করেন তিনি।

স্টলের সজ্জায় নানান বার্তা

ঢাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তি

‘লক্কড়ঝক্কড়’ বাস চললেই ধরবে ম্যাজিস্ট্রেট: ডিএমপি কমিশনার

হাদি হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ২ এপ্রিল

রাজধানীতে স্কুলছাত্রের প্রাণ কেড়ে নিল পিকআপ

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিরাপদে ঈদ উদ্‌যাপন নিশ্চিত করতে আমরা প্রস্তুত: ডিএমপি কমিশনার

যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

তুরাগে গ্যাস লিকেজ বিস্ফোরণ, চলে গেলেন এবার রিয়া