হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

গতকাল রাত ১০টার দিকে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, ছিনতাইকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় পথচারীদের কাছ থেকে ছিনতাই করছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দারা টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেন। পরে ছিনতাইকারীদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেন তাঁরা।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ছবি: আজকের পত্রিকা

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে রবিন ও ফারুক নামের দুই ছিনতাইকারীকে আটক করেছে। আটক রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক একই এলাকার বাসিন্দা।

পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সোনারগাঁ থানার ওসি মুহিববুল্লাহ জানান, পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক

গ্রেপ্তার এড়াতে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসিয়েও শেষরক্ষা হলো না!

সাবেক এমপি সানজিদা ও সাবেক সচিব নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজধানীর চার স্থানে ছড়ানো লাশের টুকরা, খুনি থাকতেন একই ফ্ল্যাটে: পুলিশ

হাত ও পায়ের পর এবার মাথা উদ্ধার