হোম > সারা দেশ > ঢাকা

বেইলি রোডে আগুনের ঘটনায় কাচ্চি ভাইয়ের মালিক গ্রেপ্তার, ২ দিন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

আজ বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এই তথ্য জানান সিআইডির পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।

তিনি বলেন, ‘মালয়েশিয়া থেকে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সোহেল সিরাজ। বিমানবন্দরে নামার পরই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।’

পরে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে তুলে দেওয়া হয়। পরে তাকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে গ্রেপ্তার সোহেল সিরাজকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

আজাদ বলেন, বেইলি রোডে আগুন লাগার পরই সোহেল সিরাজ দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। এ নিয়ে ভয়াবহ ওই আগুনের ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো। 

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল বিরিয়ানির দোকান ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট। এছাড়া ভবনটির অন্য তলাগুলোয়ও ছিল অনেকগুলো খাবারের দোকান। ওই আগুনে ভবনে থাকা ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

সাভারে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলায় যুবদল নেতা আটক, মুচলেকায় মুক্তি

ডিএমপিতে রদবদল: গোয়েন্দা বিভাগসহ একাধিক শাখায় ৭ শীর্ষ কর্মকর্তার বদলি

প্রকল্প থমকে আড়াই বছর, বেতন নেই ১১ মাস

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন