হোম > সারা দেশ > ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তারেক সিদ্দিকসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুম ও হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসাইনের আদালতে এ মামলা করেন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরী।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

মামলার অন্য আসামিরা হলেন ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদীন, র‍্যাবের সাবেক প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত), ডিবির সাবেক ডিসি মো. আব্দুল বাতেন, মো. মোখলেসুর রহমান, ডিবির সাবেক এডিসি গোলাম মোস্তফা রাসেল, গোলাম সাকলাইন, ডিবির সাবেক এ সি মাহমুদ নাসের জনি, ডিবির সাবেক পরিদর্শক মো. আবু আজিফ ও সিরাজুল ইসলাম খান।

মামলার অভিযোগে বলা হয়, মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে সাদাপোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। দুই দিন গুম করে রাখার পর ২৯ ডিসেম্বর তাঁকে দুটি ভুয়া মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীকালে জামিন পেয়ে তিনি এসব বিষয়ে অভিযোগ জানাতে থানায় গেলেও সাধারণ ডায়েরিও (জিডি) নথিভুক্ত করা হয়নি।

মামলায় অভিযোগ করা হয়, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা এবং লাশ গুম করার উদ্দেশ্যে অপহরণ করা হয়। পরবর্তীকালে বিষয়টি জানাজানি হওয়ায় তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। প্রত্যেক আসামি ষড়যন্ত্র করে এই পরিকল্পনা করেন।

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি, শিশু সুরক্ষা জোরদারের আহ্বান

পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রবাসীর মরদেহ ৮ টুকরা: ‘প্রেমিকা’ তাসলিমার স্বীকারোক্তি

সাবেক এমপি তুহিন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বেগ

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

রাত ৩টায় আদালত বসিয়ে সাজা দিতে চাওয়া বিচার বিভাগ নিয়ন্ত্রণের অভিপ্রায়: শিশির মনির

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা, বিদ্যালয়ে হামলা-ভাঙচুর

স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে মারধর