হোম > সারা দেশ > ঢাকা

হিজড়া সেজে চাঁদাবাজি, ৮ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক  ঢাকা

হিজড়া সেজে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আটজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক আটজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) ও মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)।

মামলার এজাহার থেকে জানা গেছে, তাঁরা প্রত্যেকেই নকল হিজড়া। তাঁদের অনেকেই বিবাহিত এবং সন্তানের বাবা। হিজড়া সেজে চাঁদাবাজি করেই তাঁরা সংসার চালান।

আজ বিকেলে তাঁদের আদালতে হাজির করে মিরপুর থানা–পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করেন হিজড়ারা। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে জোর করে তাঁর কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেয়। পরে তিনি ৯৯৯–এ ফোন করলে মিরপুর মডেল থানা–পুলিশের একটি দল চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে আটক করে। পরে তাওহীদ আলী মিরপুর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। 

পুলিশ প্রতিবেদনে বলা হয়, পাপ্পু হিজড়া তাদের গুরুমাতা হিসেবে পরিচিত। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাঁদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হয় তাঁকে।

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১