হোম > সারা দেশ > রাজবাড়ী

১৪ কেজির বোয়াল গোয়ালন্দে বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মানিকগঞ্জের পদ্মা নদীতে ধরা পড়া ১৪ কেজির বোয়াল রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় বিক্রি হয়েছে ৩৫ হাজার টাকায়। আজ শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে বোয়াল মাছটি বিক্রি করা হয়।

জেলে অফেল হালদার জানান, শনিবার ভোরে কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যান। দীর্ঘক্ষণ পদ্মায় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন। কোনো মাছের দেখা না মিললেও সকাল ৯টার দিকে তাঁর জালে বড় একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ১৪ কেজি। মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখের কাছে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, আজ সকালে জেলে অফেল হালদার মাছটি পাওয়ার পর ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। মাছটি ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে এলে ৩৩ হাজার ৬০০ টাকায় কিনে নেন। এরপর তিনি পরিচিত ব্যবসায়ীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকায় বোয়াল মাছটি বিক্রি করে দেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মা নদীর পানিতে থাকা বড় বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে বড় মাছ দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে