হোম > সারা দেশ > ঢাকা

১৫ দিনে রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২৬

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৫ দিনে ব্লক রেইড অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব অভিযানে বিভিন্ন এলাকা থেকে মোট ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে উপস্থাপন করলে সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর পল্লবী, যাত্রাবাড়ী, পল্টন, শাহআলী, মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, দক্ষিণখান, শাহজাহানপুর, চকবাজার ও মিরপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিবির বিভিন্ন বিভাগের পৃথক অভিযানে ২ থেকে ১২ মার্চ পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এর মধ্যে ২ মার্চ পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকা থেকে ২২ জন এবং ৫ মার্চ যাত্রাবাড়ীর ধলপুর সিটি পরী বস্তি এলাকা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

৮ মার্চ পল্টন থানার জাতীয় ফুটবল স্টেডিয়ামের ৩ নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

৯ মার্চ শাহআলী থানার হযরত শাহ আলী মাজার সংলগ্ন এলাকা থেকে ৪২ জনকে ও একই দিন মতিঝিল থানার দৈনিক বাংলা মোড়ের কাছে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

১০ মার্চ শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে আটজন এবং সবুজবাগ থানার বাসাবো এলাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

১১ মার্চ দক্ষিণখান থানার হাজিক্যাম্প এলাকায় পাঁচজন, শাহজাহানপুর থানার খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে একজন এবং চকবাজার থানার বকশিবাজার এলাকায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়। একই দিন সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ১২ মার্চ কারওয়ান বাজার এলাকায় ব্লক রেইড চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। একই দিন জাতীয় স্টেডিয়ামের সামনের এলাকা থেকে একজন এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত সংক্ষিপ্ত বিচারে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুন

পুরোনো বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণের আবেদন করে আদালতে হাজির হননি ঢাবি শিক্ষার্থী

ছয়টির বরাদ্দে কেনা হয় ৪ জাহাজ, বন্দরে শিপিং প্রকল্পে অনিয়ম অনুসন্ধানে দুদক

রাজউকের ৫ সাবেক কর্মকর্তাসহ ছয়জনের নামে দুদকের মামলা

টিকিট বুকিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর আজাদ রিমান্ডে

ঈদে বাড়ি গেলে গয়না আত্মীয়দের কাছে অথবা থানায় রাখার পরামর্শ পুলিশের

ডেঙ্গু প্রতিরোধে ‘শনিবারের অঙ্গীকার’ অভিযানে দুই সিটি করপোরেশন

শাহজালাল বিমানবন্দরে হাফ কেজি স্বর্ণ ও ইলেকট্রনিকসসহ আটক ১