হোম > সারা দেশ > ঢাকা

‘রাতে ছেলে বলেছে আমি স্কুলে যাবই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আমি স্কুলে যাবই। তুমি না নিয়ে গেলে আমি একাই যাব।’ গত রাতে বাবাকে এমন কথা বলেছে রাজন আহমেদের প্রথম শ্রেণিতে পড়ুয়া ছেলে রাফান মজুমদার আলিফ।

প্রায় দেড় বছর পর স্কুল খোলার প্রথম দিন রাজধানীর আইডিয়াল স্কুলের সামনে ছেলের জন্য অপেক্ষারত বাবা রাজন আহমেদের সঙ্গে কথা হলে তিনি এসব জানান।

রাজন আহমেদ বলেন, `গত রাতে দুষ্টুমি করে বলেছিলাম, আমার তো অফিস আছে, কাল তোমাকে স্কুলে নিয়ে যেতে পারব না। এ কথার পর ছেলের প্রতিক্রিয়া শুনে অবাক হয়েছি আমি।'

বেলাল হোসেন নামের একজন অপেক্ষা করছেন তাঁর পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ের জন্য। তিনি বলেন, `স্কুল খুলে দেওয়াটা খুবই জরুরি ছিল। আমার মেয়েটা ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছিল। স্কুল খুলে দেওয়াতে সেও অনেক খুশি, আমরাও খুশি।'

স্কুলের সামনে ফুচকাবিক্রেতা বসেছেন। সেখানে দাঁড়িয়ে ফুচকা খেতে খেতে প্রাণখুলে গল্প করছে কয়েকজন শিক্ষার্থী। কথা হলো তাদের সঙ্গে। তারা সবাই দশম শ্রেণিতে পড়ে। এত দিন মামার ফুচকা ভীষণ মিস করেছে তারা, সেই সঙ্গে এই আড্ডাটাও। সিথি নামের একজন বলল, ‘আমরা গত রাত ৩টা পর্যন্ত জেগে ছিলাম, এই বুঝি আবার বলে যে কালকেও স্কুল খুলবে না।’

এদিকে সার্বিক স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, প্রতিটা ক্লাসে কোনো একটি শিক্ষার্থীও অনুপস্থিত নেই। এতদিন সব শিক্ষার্থীকে একসঙ্গে দেখে আমাদেরও খুব আনন্দ হচ্ছে। যেসব নির্দেশনা দিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখানে সবই সম্পূর্ণভাবে মানা হচ্ছে। এই স্কুলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবারই টিকা নেওয়া আছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে