হোম > সারা দেশ > ঢাকা

ই-কমার্স কেলেঙ্কারিতে জড়িতদের খুঁজে বের করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স খাতে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এই খাত থেকে কি পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা নিরূপণ করতে দুদককে বলা হয়েছে। ই-কমার্স নিয়ে পৃথক তিনটি রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার কমিশন ও প্রতিযোগিতা কমিশনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ই-কমার্স খাতে ক্ষতিগ্রস্তদের টাকার পরিমাণ নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। এ ছাড়া ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন হুমায়ন কবির পল্লব, মুহাম্মদ শিশির মনির ও আনোয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। 

গত বছরের ২০ সেপ্টেম্বর ই-কমার্সের গ্রাহকদের স্বার্থ ও অধিকার রক্ষায় স্বাধীন ই-কমার্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম। ২২ সেপ্টেম্বর ইভ্যালি ও ই-অরেঞ্জের দুজন গ্রাহকের পক্ষে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। এ ছাড়া ই-অরেঞ্জ থেকে ক্ষতিপূরণ আদায়ে ৩৩ জন গ্রাহক ২৩ সেপ্টেম্বর রিট করেন। তাঁদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পরে তিনটি রিটের একসঙ্গে শুনানি হয়।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে