হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির প্রাইভেট কারের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকল সাড়ে ১০টার দিকে উপজেলার সমষপুর এলাকায় মহাসড়কের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সামিউল রাফি (২০)। তাৎক্ষণিকভাবে তাঁর বাড়ি কোথায় তা জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে সমষপুর এলাকায় দ্রুতগতির অজ্ঞাতনামা প্রাইভেট কার পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ সামিউল রাফি গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মো. হাসনাত শিকদার গুরুতর আহত হয়েছেন। তাঁকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

হাঁসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার