হোম > সারা দেশ > ঢাকা

মণ্ডপে মণ্ডপে দেবী সরস্বতীর কাছে বিদ্যার আরাধনা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের খেলার মাঠজুড়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মোট ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করেন। ছবি: আজকের পত্রিকা

বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনায় সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ শুক্রবার সরস্বতীপূজা উদ্‌যাপিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব।

ভোরে দেবীর প্রতিমায় ফুল অর্পণ ও পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ভক্তরা দেবীর কাছে বিদ্যা, জ্ঞান ও শুভবুদ্ধির প্রার্থনা করেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খাতা-কলম, বই ও বাদ্যযন্ত্র পূজার অংশ হিসেবে দেবীর চরণে অর্পণ করা হয়। এ সময় শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী—দেবী সরস্বতী জ্ঞান ও বিদ্যার প্রতীক। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের শ্রীপঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর পূজা অনুষ্ঠিত হয়। হাতে বীণা ধারণ করার কারণে দেবী সরস্বতী ‘বীণাপাণি’ নামেও পরিচিত।

প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে জাঁকজমকপূর্ণ পরিবেশে সরস্বতীপূজা উদ্‌যাপিত হয়েছে। হলের খেলার মাঠজুড়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মোট ৭৬টি মণ্ডপে দেবীর পূজার আয়োজন করেন। এর মধ্যে ৭৪টি মণ্ডপ বিভিন্ন বিভাগ ও সমাজের নানা দৃষ্টিকোণভিত্তিক থিমে সাজানো হয়। প্রতিটি মণ্ডপেই শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

অন্য বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতীপূজা উদ্‌যাপিত হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল। তিনি বলেন, ‘এবার অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপিত হয়েছে। সকাল থেকেই বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল, যা আগে কখনো দেখিনি।’

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে ৬ এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ড্যাফোডিলের শিক্ষার্থী তালহা হত্যা: ‘গোপনে’ কারাগার থেকে মুক্তি, ফের গ্রেপ্তার সেই মিলন

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার মাসুম

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২১৬০ মামলা, ৪৯৮ যানবাহন ডাম্প

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার: ডিএমপি

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে বিআরটিএর ৭৬ লাখ টাকার অনুদান

ড্যাফোডিলের শিক্ষার্থী আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

‎খিলক্ষেতে নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ