হোম > সারা দেশ > ঢাকা

তারেক-জোবাইদার মামলার রায় ঘিরে দুপক্ষের আইনজীবীদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পলাতক আসামি তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাটি রায়ের দিন ধার্য রয়েছে আজ বুধবার। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত বেলা তিনটায় এ রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।

রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ও বিএনপি সমর্থিত আইনজীবীরা মুখোমুখি অবস্থান করছেন।

সরেজমিনে দেখা যায়, এ সময় তারা মুখোমুখি দুই দলের স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হুইসেল বাজিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। 

এদিকে এ রায় ঘিরে আদালত প্রাঙ্গণে সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে