হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরায় বাসে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

উত্তরায় হাউজ বিল্ডিং এলাকায় আজ সকালে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় হাউজ বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আজ শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উত্তরার হাউজ বিল্ডিং ও আবদুল্লাহপুরের মাঝামাঝি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সকালে একটি বাস সড়ক বিভাজকে উঠে যায়। এর সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছেন, আজ সকাল ৯টা ৪৯ মিনিটে ভূঁইয়া পরিবহনের বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে। বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সকাল ১০টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। বাসটিতে কেউ না থাকায় প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। বাসে আগুন লাগার কারণ জানা যায়নি।

মোবাইল ব্যাংকিংয়ে বিপুল লেনদেনের অভিযোগ, ভাটারার সেই ওসিকে বদলি

ঈদযাত্রার আগে যাত্রীদের শেষ মুহূর্তের কেনাকাটা, ভিড় মার্কেটগুলোতে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায়

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় চারজন গ্রেপ্তার

শেষ সময়ে পাঞ্জাবির দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাট: দুই মামলায় রিমান্ডে ১৬ জন

রাজধানীর টার্মিনালগুলো ঘিরে সজাগ র‍্যাবের ৩২ টিম

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু

দুই চীনা নাগরিকসহ আন্তর্জাতিক মানব পাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের মামলায় রিমান্ডে ১১