হোম > সারা দেশ > ঢাকা

গ্লাস ভেঙে উদ্ধারের জন্য হাত নাড়াচ্ছেন আটকে পড়া মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর রোডে শ্যামলীতে ২০ তলার রূপায়ণ শেলটেক ভবনের কয়েকটি তলায় খুঁজে চার নারীসহ অন্তত ২৩ জনকে নিরাপদে নামিয়ে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো বেশ কয়েকজন ভেতরে আটকা রয়েছেন। তাঁরা ভবনের সামনের গ্লাস ভেঙে নিজেদের উদ্ধারের জন্য হাত নাড়াচ্ছেন। কেউ কেউ মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উদ্ধারের জন্য চিৎকার করছেন।

বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির সপ্তম তলায় আগুন লাগে।  ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

সরেজমিনে দেখা যায়, বহুতল ভবনটিতে মোহাম্মদপুর থানা নির্বাচন অফিসারের কার্যালয় ছাড়াও বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে কোনো আবাসিক ফ্ল্যাট নেই। বাইরে থেকে সেভাবে আগুন দেখা যাচ্ছে না। তবে ধোঁয়া রয়েছে। আগুন লাগার পর ভবনটির সামনে মিরপুর রোডে গাবতলীগামী যান চলাচল বন্ধ রয়েছে।

চারপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আদাবর ও দারুস সালাম ও মোহাম্মাদপুর থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক ঘটনাস্থল থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও কাজ করছে। আমরা এখানে জরুরি কাজের জন্য গাড়িসহ সমস্ত ব্যবস্থা রেখেছি।’

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

জঙ্গি তৎপরতা নেই, উগ্রবাদে অস্বস্তি

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে ঢাবি ছাত্র ইউনিয়নের শোক, চারুকলায় শেষ শ্রদ্ধা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

স্ত্রীর আত্মহত্যা মামলা: ২ দিনের রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

নির্যাতনের জেরে কেরানীগঞ্জে পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়া, ওসিসহ আহত ২০

ঢাকার দুই সিটির ১২৯ ওয়ার্ডের মধ্যে ৪১টিতে নেই খেলার মাঠ: ডব্লিউবিবি

হোলি আর্টিজান এখন ‘ওরো বেকারি’ নামে জমজমাট

ভাগনের ৫ বছরের সাজার রায় শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মামা

ভুয়া ঋণ কেলেঙ্কারি: ইউনিয়ন ব্যাংকের ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ দুদকের