হোম > সারা দেশ > ঢাকা

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ডরিন হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে রাখায় রাজধানীর গুলশানের ডরিন হোটেল অ্যান্ড রিসোর্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

ভোক্তা অধিদপ্তর জানায়, এক মাসের অধিক সময়ে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ সোডা পানি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, বিভিন্ন রকমের ১১ বক্স প্রসেস করা বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, চিলি পেস্ট মেয়াদ নিজেরা বাড়িয়ে দেওয়া এবং বাড়িয়ে দেওয়া মেয়াদোত্তীর্ণ হওয়া খাবার ও উপাদান সংরক্ষণের অভিযোগে ডরিন হোটেল অ্যান্ড রিসোর্টকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল কেনো করা হবে না তা আগামীকাল বুধবার অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে