হোম > সারা দেশ > ঢাকা

আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে ১২ দালাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকা থেকে ১২ জন দালালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার দালালবিরোধী এই অভিযানে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আজ সোমবার বিকেলে এই তথ্য জানান র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার এএসপি শিহাব করিম।

তিনি বলেন, সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে। প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করে দালালরা।

শিহাব করিম বলেন, অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পাসপোর্ট প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। তারপরও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র‍্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তিনি বলেন, র‍্যাব-২ এর একটি দল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাসপোর্ট দালালচক্রের ১২ জন সদস্যকে গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে