হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবাজারে আগুন: নাশকতার অভিযোগ দোকান মালিক সমিতির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে লাগা আগুন পরিকল্পিত নাশকতা বলে অভিযোগ করেছেন দোকান মালিক সমিতির নেতারা। 

আজ মঙ্গলবার ঘটনাস্থলে এসে এ অভিযোগ করেন বঙ্গবাজার শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক বি এম হাবিব। তিনি বলেন, জমি ফাঁকা করার জন্য নাশকতা হতে পারে। দীর্ঘদিন একটি মহল অপচেষ্টা চালিয়ে আসছিল। মার্কেটের ভেতরে আগুন নিয়ন্ত্রণের জন্য গ্যাস ছিল, কিন্তু সকাল বেলা হওয়ায় ব্যবহার করা যায়নি। 

বিএম হাবিব বলেন, ‘এখন পর্যন্ত ছয়টি মার্কেটে আগুন লেগেছে। এর মধ্যে বঙ্গ মার্কেটের আওতায় চারটি মার্কেটে অন্তত কয়েক হাজার দোকান ছিল। এ ছাড়া ইসলামীয়া মার্কেট ও এনেক্সকো মার্কেটে আগুন ছড়িয়েছে।’ 

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. শান্ত বলেন, ‘সকালে বঙ্গ মার্কেটের গোডাউন এরিয়ায় আগুন দেখতে পাই। দৌড়ে এসে দেখি আগুন দ্রুত ছড়ায় গেছে।’ 

ইসলামিয়া মার্কেটের ১০ নম্বর দোকানের মালিক রিয়াদ আলম। তিনি বলেন, ঈদ সামনে রেখে ১০-১৫ লাখ টাকার মাল ছিল দোকানে। সারা বছরের ব্যবসার সময় এই রমজান। কিন্তু সব শেষ। চোখের সামনে স্বপ্ন পুড়তে দেখে আহাজারি করে ফিরছিলেন এই ব্যবসায়ী।

এদিকে ব্যবসায়ীরা অভিযোগ করছেন, আগুন লাগার খবরে অনেকেই ছুটে আসেন। কিন্তু মার্কেটের নিরাপত্তাকর্মীরা মার্কেটের গেট না খোলায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি। মার্কেট খুলে দিলে এত ক্ষতি হতো না।

সিদ্ধেশ্বরীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে ভবন থেকে পড়ে আসামির মৃত্যু

সাবেক কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

রাজধানীর সবুজবাগে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, বাকি অংশ খুঁজছে পুলিশ

আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

গাজীপুরে প্রায় ৮০০ কারখানায় ৩ দিনের ছুটি, সড়কে ‘ঈদযাত্রার’ চাপ

রাজধানীতে জমি নিয়ে বিরোধে চাচার বিরুদ্ধে ভাতিজাকে হুমকির অভিযোগ

চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতার মৃত্যু, ৮ মামলায় জামিন পেয়েছিলেন গত সপ্তাহে

বর্ষা বিপ্লবের কনসার্টে হট্টগোল