হোম > সারা দেশ > ঢাকা

‎নবাবগঞ্জে নিখোঁজ হওয়ার ৪০ দিন পর যুবকের লাশ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রতীকী ছবি

‎ঢাকার নবাবগঞ্জে নিখোঁজ হওয়ার ৪০ দিন পর উত্তম হালদার (২৫) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ‎শুক্রবার দুপুরে উপজেলা যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর এলাকায় বাড়ির পাশের একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।‎

‎নিহত উত্তম হালদার উপজেলার ছোট গোবিন্দপুর এলাকার সুরেশ হালদারের ছেলে।‎

‎পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি উত্তম। মাঝেমধ্যে তিনি নিরুদ্দেশ হতেন। চার-পাঁচ দিনের মধ্যে আবার বাড়ি ফিরতেন। এবার মাস পেরিয়ে যাওয়ায় ২৬ মার্চ উত্তমের ভাই অসীম হালদার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি ঝোপে গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে স্বজনেরা উত্তমের লাশ শনাক্ত করেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে গেছে পুলিশ।‎

‎স্থানীয় সূত্র জানায়, এলাকার একটি চক্র উত্তমকে দিয়ে মাদক বিক্রি করাত। তিনিও মাদকসেবী ছিলেন। এলাকায় মাঝেমধ্যে মাদক কারবারিদের মধ্যে মারামারি হতো। মাদক নিয়ে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা এলাকাবাসীর।‎

এ বিষয়ে জানতে চাইলে ‎নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে যাওয়ায় ভেজাল খাদ্য উৎপাদনের প্রবণতা বেড়েছে: ডিএসসিসি প্রশাসক

তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে দ্বন্দ্ব, যুবক হত্যায় গ্রেপ্তার ৪

গান-কবিতা-স্মৃতিচারণায় ভাষাসৈনিক কামাল লোহানীর জন্মদিন উদ্‌যাপন

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’

মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত

সাভারে নির্যাতনের শিকার কিশোর চোখে দেখতে পাচ্ছে না, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা