হোম > সারা দেশ > ঢাকা

পাল্টে গেল ‘এমভি তাজউদ্দীন আহমদ’ ও ‘এমভি আইভি রহমান’ জলযানের নাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিআইডব্লিউটিসির জলযান ‘এমভি তাজউদ্দিন আহমদ’ ও ‘এমভি আইভি রহমান’। ছবি: সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মালিকানাধীন দুটি জলযানের নাম পরিবর্তন করেছে সংস্থাটি।

বিআইডব্লিউটিসির ওয়েবসাইটে জলযানের নাম পরিবর্তন-সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিসি জানিয়েছে, ‘এমভি তাজউদ্দীন আহমদ’ নামের জলযানের নাম পরিবর্তন করে ‘এমভি টেকনাফ’ এবং ‘এমভি আইভি রহমান’ নাম পরিবর্তন করে ‘এমভি মালঞ্চ’ নামকরণ করা হয়েছে।

বিআইডব্লিউটিসি জানিয়েছে, জলযান দুটির নাম পরিবর্তনের ফলে কোনো মালিকানা, আর্থিক বা প্রশাসনিক আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের পাঁচ দিনের মধ্যে চট্টগ্রাম নৌ-বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার বরাবর লিখিত আবেদনের অনুরোধ করা হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, আহত ১

ঢাকার যানজট : এপ্রিলেই পরিবর্তনের প্রত্যাশা

উত্তরায় গাড়িচাপায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত

বিদেশে পালানোর কাজে এসে যুবদল নেতা হত্যার ২ আসামি গ্রেপ্তার

দৌলতদিয়ায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে

যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড: অস্ত্র-গুলিসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ভাষানটেক সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

জুরাইন কবরস্থানে পড়ে ছিল কার্টন, ভেতরে নবজাতকের লাশ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে: আখতার হোসেন