হোম > সারা দেশ > ঢাকা

সবুজবাগে ছুরিকাঘাতে যুবক খুন

ঢামেক প্রতিবেদক

রাজধানীর সবুজবাগ রাজারবাগ এলাকায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

নিহত যুবকের নাম আলমগীর (২৬)। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত আলমগীরের বড় বোন পারুল আক্তার বলেন, তাঁদের বাড়ি জামালপুর সদর উপজেলার নারায়নপুর গ্রামে। বাবার নাম ফজল মিয়া। আলমগীর সবুজবাগ দক্ষিণ রাজারবাগ বাগপাড়া এলাকায় স্ত্রী জেসমিন আক্তার ও নয় মাসের এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। 

পারুল আক্তার আরও বলেন, আলমগীর ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর অভিযোগ—গত মঙ্গলবার সন্ধ্যার দিকে একই এলাকার আলী রাজারবাগ এলাকায় আলমগীরের কাছ থেকে জোরপূর্বক ১৫ হাজার টাকা নিয়ে নেয়। এই বিষয় নিয়ে আলীর বড় ভাই ওলীর কাছে বিচার দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাতে রাজবাগ বাগপাড়া এলাকাতেই ওলীর কাছে আবার যায় আলমগীর। জানতে পেরে আলী সেখানে গিয়ে আলমগীরকে ছুরিকাঘাত করে। এ সময় ঘটনাস্থলে আলীর বড় বোন সাবিনা এবং তাঁর স্বামী আকবর উপস্থিত ছিলেন। প্রথমে সবাই মিলে আলমগীরকে মারধর করে। পরে আলী ছুরিকাঘাত করে। 

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বিশ্বাস বলেন, পূর্ব শত্রুতার জেরে আসামিরা আলমগীরকে ছুরিকাঘাত করে। পরে মুগদা হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। মরদেহ শুক্রবারে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাত, ১৪ দিন পর আহতের মৃত্যু

মধ্যরাতে বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যায় শিশু, সকালে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গণপিটুনি

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, দগ্ধ ১

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার