হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই বাছাই করা হচ্ছে। অনুসন্ধানকালে গোপন তথ্যের মাধ্যমে পাওয়া তথ্যাদি পর্যালোচনায় প্রতীয়মান হয়, জাহিদ মালেকের সহযোগিতায় অভিযোগসংশ্লিষ্টরা দেশত্যাগ করার চেষ্টা করছেন।

আবেদনে আরও বলা হয়, সাদিয়া মালেক ও সিনথিয়া মালেক দেশত্যাগ করলে অনুসন্ধানকাজ বাধাগ্রস্ত হতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকার অর্থপাচার মামলা

রাজধানীতে পৃথক অভিযানে ৩৫ জন গ্রেপ্তার

তেল না পেয়ে রাজধানীতে মহাসড়ক অবরোধ বাইকারদের

কেরানীগঞ্জে পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ

ডিএনসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর, সম্পাদক রাজিব

রাজধানীতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

গুলশান ও বনশ্রীতে ২ কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

প্রাইভেট কার থেকে গুলি ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

মানব পাচার মামলায় অভিযুক্ত: মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৬ দিনের রিমান্ডে