হোম > সারা দেশ > ঢাকা

কলাবাগান মাঠে দুর্গাপূজার অনুমতি দিচ্ছে না দক্ষিণ সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবেদন করেও আগামী ১১ অক্টোবর থেকে ৫ দিন কলাবাগান মাঠে পূজা করার অনুমতি পাচ্ছেন না ধানমন্ডি সর্বজনীন পূজা উদ্যাপন কমিটি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম তাঁদের দুই দিনের পূজা পালনের অনুমতি দিলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাঁদের অনুমতি দিচ্ছে না। 

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা এমনই অভিযোগ করেন। এ সময় ধানমন্ডির সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রকৌশলী শৈলেন্দ্র নাথ সাহা, সাধারণ সম্পাদক সমেন সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জয়ন্ত সেন দিপুসহ উদ্যাপন কমিটির নেতারা বক্তব্য রাখেন। 

নেতারা জানান, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরও বাংলাদেশে পূজা উদ্যাপনের অনুমতি না পাওয়া দুঃখজনক। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র অনুমতি না দিলে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন তাঁরা। 

সংগঠনের সাধারণ সম্পাদক সমেন সাহা আজকের পত্রিকাকে জানান, গত ১৪ বছর কলাবাগান মাঠে পূজা করে আসছেন তাঁরা। তাই দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র অনুমতি না দিলেও যেকোনোভাবে ১১ অক্টোবর থেকে কলাবাগান মাঠে পূজা উদ্যাপন করা হবে। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে