হোম > সারা দেশ > ঢাকা

যানবাহনের গতিনিয়ন্ত্রণ করা গেলে নিরাপদ হবে সড়ক: ডিএনসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

যানবাহনের গতিনিয়ন্ত্রণ করা সম্ভব হলে সড়ক পথচারীদের জন্য অনেকাংশে নিরাপদ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। আজ শনিবার রাজধানীর গুলশানে ডিএনসিসি মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

ডিএনসিসি ও ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ডিএনসিসির অর্ধশতাধিক প্রকৌশলী অংশ নেন। এ ছাড়া, বিআরটিএ, ডিএমপি, ডিটিসিএ এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, পরিকল্পিত সড়ক ডিজাইনের মাধ্যমে পথচারীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করা, সিগনাল ও জেব্রা ক্রসিংয়ের পূর্বে রেইজড ক্রসিং (সড়ক থেকে উঁচু করে ফুটপাথ সমান্তরাল পারাপার) ও গতিরোধক স্থাপনের মাধ্যমে যানবাহনের অতিরিক্ত গতিনিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তাসহ শহরের সমন্বিত উন্নয়নে প্রধানমন্ত্রী খুবই ইতিবাচক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ প্রমুখ।

মোহাম্মদপুরে বাড়িতে ঢুকে হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল

মহাখালীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন, বাড়িতে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

১০ বছর পর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভোট, চেয়ারম্যান মোশাররফ

উপকেন্দ্রে আগুন: তেজগাঁও-বাংলামোটরসহ রাজধানীর একাংশ বিদ্যুৎহীন

রাজধানীতে উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার সাবির ও তানিম রিমান্ড শেষে কারাগারে

কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

খিলগাঁওয়ে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

কেরানীগঞ্জে গ্যাস লাইনে কাজের সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

ডিমের যৌক্তিক বিক্রয়মূল্য ও পোলট্রি খামারিদের ডেটাবেইস চালুর দাবি

রাজধানীর গোড়ানে স্বামীর বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার