হোম > সারা দেশ > ঢাকা

সচিবালয় ও যমুনা এলাকায় নতুন করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

বাসস, ঢাকা  

আগামীকাল ৪ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনসহ পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অরডিন্যান্স (অরডিন্যান্স নং-ওওও/ ৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এর আগেও সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি।

বিদ্যুৎ-জ্বালানি খাতের সংকট উত্তরণে জাতীয় ঐকমত্যের আহ্বান

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ৯ ফেব্রুয়ারি

‘খুন্তি গরম করে দেওয়া হতো ছ্যাঁকা, শরীর কেটে নিজেরাই করত সেলাই’

প্রাথমিকের ৮৭ শতাংশ শিক্ষক পেশাবহির্ভূত কাজে যুক্ত, গুণগত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

সাবেক সচিব হালিম ও অতিরিক্ত সচিব সবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা মামলার রায় ১৭ ফেব্রুয়ারি

পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা অবরোধ, রাজধানীতে যানজট

উত্তরায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক-আরোহী নিহত

শবে বরাত উপলক্ষে আতশবাজি ও বিস্ফোরক বিক্রি-ব্যবহার নিষিদ্ধ