হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিটে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের অজ্ঞাতনামা (৫৫) আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ভাড়ার মোটরসাইকেলের চালক শিপন মিয়া (৩৫)।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ৩০০ ফিটে রূপায়ণ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিপন মিয়া খিলক্ষেতের বটতলা ভূমি অফিসের অফিস সহকারী। পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালান। তাঁর বাসা বাড্ডায়।

নিহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া সবুজ ইসলাম জানান, শিপন মিয়া তাঁর মোটরসাইকেলে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে নিয়ে ৩০০ ফিট দিয়ে যাওয়ার সময় সকাল সাড়ে ৯টার দিকে রূপায়ণ টাওয়ারের সামনে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেলের দুজনই ছিটকে পড়েন। পথচারীরা ওই দুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তিনি খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতালে গিয়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে দেখে পরে ঢামেকে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত বলে জানান। শিপনকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

খিলক্ষেত থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

ব্যারাকের কক্ষে ঝুলছিল পুলিশ কনস্টেবলের লাশ, ফেসবুক পোস্টে ইঙ্গিত

গান–কবিতা–আলোচনায় বদিউর রহমানকে স্মরণ

টাকার জন্য স্ত্রীকে নির্যাতন বিশ্ববিদ্যালয়শিক্ষকের, হাসপাতালে চিকিৎসাধীন

দেশ গঠনে সাবেক সেনাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: মেজর (অব.) আফসারী

২৫ ঘণ্টা পর রাস্তা কেটে উদ্ধার হলো ডুবুরির লাশ

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

হাজারীবাগে জুতার কারখানায় আগুন

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল