হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ৯৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সিটিটিসির হাতে গ্রেপ্তার মোহাম্মদ সেলিম। ছবি: ডিএমপি

রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে ৯৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আজ সোমবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম (৪১)। সিটিটিসি সূত্র জানায়, গত রোববার (১৯ জুলাই) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে রমনা থানা এলাকার আদ্-দ্বীন হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।