হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়া সেই তরুণ ছাত্রলীগের সাবেক নেতা হাসান মোল্লা

ফারুক ছিদ্দিক, ঢাবি 

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে দিনভর দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় একজন তরুণকে আগ্নেয়াস্ত্র তাক করে গুলি ছুড়তে দেখা যায়। আজকের পত্রিকার অনুসন্ধানে জানা যায়, ওই তরুণ হলেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা হাসান মোল্লা। তিনি ছাত্রলীগের সোহাগ-জাকির কমিটির সহ-সম্পাদকও ছিলেন। 

ঢাকা কলেজ ছাত্রলীগের একাধিক সাবেক নেতার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তাদেরকে আগ্নেয়াস্ত্র তাক করা গুলি ছুড়তে থাকা তরুণের ছবি দেখানো হলে হাসান মোল্লা বলে নিশ্চিত করেন। 

হাসান মোল্লা ঢাকা কলেজের ২০০৭-০৮ শিক্ষাবর্ষ ও আখতারুজ্জামান ইলিয়াস হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। 

হাসান মোল্লা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউছারের বোনের ছেলে। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসান মোল্লা আমার ভাগনে।’ 

এ বিষয়ে হাসান মোল্লার সঙ্গেও যোগাযোগ করা হয়। তবে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১