হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই কিশোরসহ ৫ জন নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই কিশোরসহ পাঁচজন নিহত হয়েছে। আজ সোমবার সকালে পলাশতলী ইউনিয়নের কমলপুরের খাকচক এলাকায় রেললাইন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাদের মধ্যে দুজন ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোর, একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অপর দুজনের ৩০ ও ৪৫ বছর হতে পারে বলে ধারণা পুলিশের। তবে এখন পর্যন্ত কারও নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি তারা। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করতে আসে। মরদেহগুলো উদ্ধারের কাজ চলছে। 

এ বিষয়ে মেথিকান্দা রেলস্টেশনের মাস্টার আশরাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ভোররাত ৪টা থেকে সকাল ৬টার মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। ট্রেনটি মেথিকান্দা স্টেশন ৫টা ৪৮ মিনিটে অতিক্রম করে। মেথিকান্দা রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।’ 

নরসিংদী জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে