হোম > সারা দেশ > টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৬ কিলোমিটার যানজট

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২৬ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে আজ শনিবার ভোরে দুইবার টোল আদায় বন্ধ রাখা হয়। 

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি ইয়াসির আরাফাত বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, মধ্যরাত থেকে উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ বেড়ে যায়। অপরদিকে সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ অংশে একই লেনে যানজট থাকায় সেতুর নিরাপত্তার স্বার্থে গতকাল শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখা হয়। এ সময় সেতুর দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২৬ কিলোমিটার সড়কে যানজট ছড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, দীর্ঘ যানজটে চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ ছাড়া গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। অপরদিকে, যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলেও জানান তিনি।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে