হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ওয়ারী টিকাটুলী রাজধানী সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়। এ ঘটনায় ওই গাড়ি চালক মোরশদকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। 

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

মাহফুজুর রহমান বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে চালককে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন। জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায়। ঢাকার গেন্ডারিয়া এলাকায় থাকতেন তিনি।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে