হোম > সারা দেশ > টাঙ্গাইল

গোপালপুরের দুই ইউপিতে দুই তালুকদার বিজয়ী

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে স্থগিত হওয়া হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে রিটার্নিং অফিসার নাজমা সুলতানা এ দুটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে আনিছুর রহমান তালুকদার হীরা ৬ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী মাসুদ খান নাছির স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) টেবিল ফ্যান প্রতীকে ৫ হাজার ১৯৯ ভোট পেয়েছেন। 

এদিকে ঝাওয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৮ হাজার ৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আয়শা আক্তার শিখা পেয়েছেন ৭ হাজার ৯০৬ ভোট। 

উল্লেখ্য, সীমানাসংক্রান্ত জটিলতা মামলার কারণে উপজেলার এ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ছিল। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে