হোম > সারা দেশ > ঢাকা

‘এমন আগুন জীবনে দেখিনি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এখনো নিয়ন্ত্রণে আসেনি বঙ্গবাজারের আগুন। আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিট থেকে জ্বলছে। এক দোকানের কর্মচারী রবিউল বলেন, ‘এমন আগুন জীবনে দেখিনি, কেবল দাউদাউ করে জ্বলছে।’

জানা যায়, প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে, ধীরে ধীরে ইউনিট বাড়িয়ে ৪৮টি করা হয়েছে। বিমানবাহিনীর হেলিকপ্টারে পানি দেওয়া হচ্ছে, তার পরও বেলা ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

কম্বলের দোকানের মালিক শহীদুল ইসলাম বলেন, ‘ভোরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তখন আগুন বেশি ছড়ায়নি। কিছুক্ষণের মধ্যে দেখি আগুন ছড়িয়ে পড়েছে। দোকান থেকে কিছুই বের করতে পারিনি।’ ব্যাগের দোকানদার সাদ্দাম হোসেন বলেন, ‘দোকান ছিল তালা দেওয়া, কোনো কিছু বের করতে পারিনি।’  

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেসন্স ও ম্যান্টেনেন্স) লে. ক. তাজুল ইসলাম বলেন, আমাদের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছেন। লালবাগ, মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন স্টেশন থেকে আমাদের ইউনিটগুলো আনা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পরপর ফুলবাড়িয়া ও আব্দুল গনি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। 

উৎসুক জনতা ফ্লাইওভার ও সড়কে ভিড় করায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেগ পেতে হচ্ছে। পুলিশ ও র‍্যাব বারবার চেষ্টা করেও উৎসুক জনতাকে সরাতে পারছে না।

সিদ্ধেশ্বরীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে ভবন থেকে পড়ে আসামির মৃত্যু

সাবেক কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

রাজধানীর সবুজবাগে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, বাকি অংশ খুঁজছে পুলিশ

আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

গাজীপুরে প্রায় ৮০০ কারখানায় ৩ দিনের ছুটি, সড়কে ‘ঈদযাত্রার’ চাপ

রাজধানীতে জমি নিয়ে বিরোধে চাচার বিরুদ্ধে ভাতিজাকে হুমকির অভিযোগ

চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতার মৃত্যু, ৮ মামলায় জামিন পেয়েছিলেন গত সপ্তাহে

বর্ষা বিপ্লবের কনসার্টে হট্টগোল