হোম > সারা দেশ > ঢাকা

১৫ সাংবাদিক পেলেন ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভিবাসন খাতে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এবার ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ১৫ জন সাংবাদিক। আজ রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। 

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গবেষণা ও নীতি অনুবিভাগের প্রধান আয়েশা হক ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। 

অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে ব্র্যাক প্রথমবারের মতো মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান শুরু করে। এ বছর অষ্টমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান। এবারের বিচারকমণ্ডলীর সদস্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মির্জা শাকিলা দিল হাছিন ও অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘আমাদের প্রবাসীরা প্রতি বছর অন্ততঃ ২২ বিলিয়ন ডলার দেশে পাঠায় যেটি বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি। জমিজমা বিক্রি করে, নিজের টাকা খরচ করে বিদেশ গিয়ে কঠোর পরিশ্রম তারা দেশে যে টাকা পাঠায় এটাই দেশপ্রেমের বড় উদাহরণ। ডলার রিজার্ভের এই সংকটময় সময়ে আমরা সবাই তাদের দিকে তাকিয়ে আছি। কিন্তু অভিবাসীরাতো শুধু অর্থ পাঠানোর যন্ত্র না।’ 

অভিবাসন খাতে গণমাধ্যমের আরও গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন মাহফুজ আনাম। তিনি বলেন, ‘এই খাতের সমস্যাগুলো ধরে ধরে গভীরে যেতে হবে। কেন বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার খরচ নেপাল বা ভারতের চেয়ে এত বেশি? কেন আমরা আরও বেশি দক্ষ কর্মী পাঠাতে পারছি না? এই খাতে সরকারের বিনিয়োগ কত? প্রবাসীদের কল্যাণের টাকা কোথায় কীভাবে খরচ হচ্ছে? কেন সরকার অভিবাসন খাতের সিন্ডিকেট ভাঙতে পারছে না? এসব নিয়ে গণমাধ্যমের গভীরে গিয়ে কাজ করা উচিত।’ 

আলোচনা অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর সংবাদপত্র জাতীয় বিভাগে সমকালের রাজিব আহাম্মদ প্রথম পুরস্কার পান। বিজনেস স্ট্যান্ডার্ডের মো. মাসুম বিল্লাহ দ্বিতীয় এবং দৈনিক বাংলার জেসমিন আকতার তৃতীয় স্থান অধিকার করেন। সংবাদপত্র আঞ্চলিক ক্যাটাগরিতে প্রথম হন একুশে পত্রিকার শরীফুল ইসলাম, দ্বিতীয় দৈনিক চট্টগ্রাম খবরের ইফতেখায়রুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন দৈনিক জৈন্তা বার্তার শাকিলা ববি। 
 
টেলিভিশন নিউজ বিভাগে যমুনা টেলিভিশনের আহমেদ রেজা প্রথম স্থান অধিকার করেন। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের তালাশ দলের দুই অনুসন্ধানী সাংবাদিক এনামুল হক ও মো. নাজমুল সাইদ এবং তৃতীয় হয়েছেন নিউজ ২৪-এর খন্দকার বদরুল আলম। 

রেডিও বিভাগে পুরস্কার পেয়েছেন ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা ও রেডিও তেহরানের এম এম বাদশা। অনলাইন সংবাদপত্র বিভাগে প্রথম পুরস্কার জিতেছেন জাগো নিউজের জাহাঙ্গীর আলম। দ্বিতীয় হয়েছেন ঢাকা পোস্টের আদনান রহমান ও তৃতীয় ঢাকা মেইলের মো. ইমরুল কায়েস। গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে বাংলা টিভি। বিজয়ীরা পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, স্বীকৃতির সনদ এবং পুরস্কারের অর্থমূল্যের চেক পেয়েছেন।

সিন্ডিকেট সভায় ঢুকে গেলেন ডাকসু নেতারা, আধা ঘণ্টা চলল বাগ্‌বিতণ্ডা–উত্তেজনা

ওয়াই-ফাই লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

ঢাবি ছাত্রী মিমোর অপমৃত্যু: অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীকে বরখাস্তের দাবি শিক্ষার্থীদের

এলিফ্যান্ট রোডে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

শিশুদের হামের টিকা দিতে অভিভাবকদের মোবাইলে বার্তা পাঠাবে ডিএনসিসি

হাম-রুবেলা প্রতিরোধে ঢাবিতে দিনব্যাপী টিকাদান

টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে মানববন্ধন

‘জনতার সংসদ’ আয়োজন করবে ‘গণবিপ্লবী উদ্যোগ’

দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বিচার শুরু

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা সকালে, বিকেলে খারিজ