হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় কচুরিপানার নিচ থেকে মিলল অজ্ঞাত যুবকের লাশ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় একটি মজাপুকুরের কচুরিপানার নিচে আটকে থাকা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার পলাশতলী ইউনিয়নের টকীপুরা গ্রামের ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০। তাঁর পড়নে ছিল সাদা চেক শার্ট। পড়নের লুঙিটি আলাদা অবস্থায় পাশেই পাওয়া যায়। সন্ধ্যা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকা থেকে দুর্গন্ধ আসছিল। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে স্থানীয়রা দেখতে পান, ওই পুকুরের কচুরিপানার ভেতরে একজনের লাশ ভেসে আছে। 

এই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে জড়ো হয়ে যান। বিকেল ৫টার দিকে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব সেখানে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন। পরে সন্ধ্যায় তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

জানতে চাইলে মীর মাহবুব জানান, লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন চিনতে পারছেন না। তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে