হোম > সারা দেশ > ঢাকা

সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদারে র‍্যাব, পুলিশ, সেনা ও বিজিবির অবস্থান

আজকের পত্রিকা ডেস্ক­

সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার। ছবি: আজকের পত্রিকা

সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রশাসনের প্রাণকেন্দ্রটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সচিবলায়ে আগুনের খবরে সেখানে ভিড় করেছে উৎসুক জনতা। ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান, প্রায় ছয় ঘণ্টার আগুনে কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনার পরও পরিস্থিতি বিবেচনায় সচিবালয়ের নিরাপত্তা বাড়ানো হয়। আর মাত্র দেড় ঘণ্টার মধ্যে দিনের কার্যক্রম শুরু হবে—এ কারণে ভোর থেকেই সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের প্রবেশপথগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা মোতায়েন হয়েছেন। বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তৎপরতা দেখা গেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, "সচিবালয়ের আগুনের ঘটনায় উদ্ধারকাজে সহায়তার জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।"

তবে এখন পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। পুড়ে যাওয়া কক্ষগুলোতে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিপ্লব বিপ্রদাসের তুলিতে জন্মভূমির প্রকৃতি ও পরিবেশ

ইউরোপে চাকরির প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

ছাগল মারার প্রতিবাদ করায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

মিরপুরে ৪ দিন যে সড়কে বন্ধ থাকবে যান চলাচল

৩ থেকে ৫ অক্টোবর বসছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগুন লাগা কনটেইনারের পণ্য নিলামে উঠত রোববার, ৫ জনকে জিজ্ঞাসাবাদ

রাত থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ নিয়েও হত্যা, পাঠাও চালকের বস্তাবন্দী লাশ ফেলা হয় তুরাগে

আদ্-দ্বীন হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত থাক—নিহত এক শিশুর বাবা

আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির