হোম > সারা দেশ > টাঙ্গাইল

বিনা অনুমতিতে দেড় বছর ধরে অনুপস্থিত প্রধান শিক্ষক 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বিনা অনুমতিতে দেড় বছর ধরে অনুপস্থিত টাঙ্গাইলের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখলাল দাস। এতে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। 

জানা গেছে, গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ২৫০ জন আর শিক্ষক মাত্র পাঁচজন। এর মধ্যে স্কুলের প্রধান শিক্ষক সুখলাল দাস দীর্ঘ দেড় বছর ধরে বিনা অনুমতিতে আমেরিকায় অবস্থান করায় শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। এর আগেও তিনি ছুটি নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা তালুকদার জানান, প্রধান শিক্ষক সুখলাল দাস ২০২১ সালের জানুয়ারি মাসে আমেরিকা যান। এরপর থেকেই তিনি অনুপস্থিত। ফলে স্কুলে শিক্ষক সংকট চলছে। পড়াশোনা ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। 

গোপালপুর উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান জানান, সুখলাল দাস ২০২০ সালের ডিসেম্বরে অক্ষমতাজনিত কারণে অবসর গ্রহণের আবেদন জানান। কিন্তু মেডিকেল বিষয়ক কোনো কাগজ না থাকায় তাঁর আবেদন মঞ্জুর হয়নি। এরপর সবার অজান্তে তিনি আমেরিকায় পাড়ি জমান। এখন স্কুলের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অনুরোধ জানানো হয়েছে। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে। 

আমেরিকা প্রবাসী সুখলাল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে গত বৃহস্পতিবার মোবাইল ফোনে তিনি জানান, সপরিবারে তিনি আমেরিকায় আছেন। এখানে এসেই তিনি অসুস্থ হন। তার স্ত্রীও অনেক অসুস্থ। তারা দুজনেই চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া শারীরিক অক্ষমতাজনিত কারণ দেখিয়ে অবসর গ্রহণের আবেদন জানিয়ে তিনি আমেরিকা আসেন। কিন্তু কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর না করে তার বিরুদ্ধে এখন বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে বলে শুনেছেন। এটি অবিচার বলে দাবি করেন তিনি। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে