হোম > সারা দেশ > ঢাকা

রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানি ও আরেক আসামি মাহমুদুল হাসান ওরফে মুর্তজার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। মতিঝিল থানায় হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এ চার্জশিট দেওয়া হয়। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক রেজাউল করিম। সিএমএম আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোতালেব হোসেন আজ এ তথ্য নিশ্চিত করেছেন। সিএমএম আদালত থেকে মামলাটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

চলতি বছরের ৭ এপ্রিল মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন আদনান শান্ত নামে এক ব্যক্তি। মামলার এজাহারে বলা হয়, ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা রফিকুল ইসলাম মাদানি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তার এসব বক্তব্য দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। 

এই মামলার দিনই নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলামকে আটক করে র‍্যাব। পরে তাঁকে কয়েক দফা রিমান্ডে পাঠান আদালত। এই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও তাঁর নামে থাকা আরও কিছু মামলার কারণে তিনি মুক্তি পাননি। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে