হোম > সারা দেশ > ঢাকা

সালমান-আতিকুল-মহিবুল নতুন মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সালমান এফ রহমান, আতিকুল ইসলাম ও মো. মহিবুল হক। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাদের গ্রেপ্তার দেখান।

আজ তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভাটারা থানার এক হত্যা মামলায় সালমান এফ রহমান ও আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে তেজগাঁও থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে এদের আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

ক্ষতিপূরণের অবশিষ্ট ১৫ লাখ টাকা পেল হাত হারানো নাঈম

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন