হোম > সারা দেশ > ঢাকা

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢামেকে ৭৭ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাজধানী ও এর আশপাশে প্রাণী কোরবানি করতে গিয়ে অন্তত ৭৭ জন আহত হয়েছে। গরুর লাথি, গুঁতো ও ছুরির আঘাতে আহত হয়ে তারা আজ শনিবার (৭ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। হাসপাতালের জরুরি বিভাগ সূত্র থেকে এ তথ্য জানা গেছে। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে।

জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, আজ সকাল থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ৭৭ জন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে।

মেডিকেল কলেজের জরুরি বিভাগ জানায়, গরুর শিংয়ের গুঁতো, লাথি ও ছুরির আঘাতে শিশু ও নারীসহ অর্ধশত আহত হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। কয়েকজন ভর্তি হয়েছে। তবে তাঁদের ধারণা, পরে আহতের সংখ্যা বাড়তে পারে।

উচ্ছেদ অভিযান: গুলিস্তানে ফুটপাত ঘিরে ‘হকার-পুলিশ’ খেলা

দিনদুপুরে জবি শিক্ষিকার বাসা থেকে কানের দুল ও ল্যাপটপ চুরি

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর পরিদর্শন মন্ত্রী-প্রতিমন্ত্রীর

রাজধানীর শনির আখড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে

কিশোর গ্যাং লিডার ইমন খুন: ছয় আসামি রিমান্ডে

ঢাকা মেডিকেলের সামনে প্রাইভেট কারচাপায় বৃদ্ধা নিহত

ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে