হোম > রাজনীতি

ঢাবিতে বিদ্যুৎ-বিভ্রাটে দেরিতে শুরু ছাত্রশক্তির অনুষ্ঠান, নাহিদের ক্ষোভ

ঢাবি প্রতিনিধি

অনুষ্ঠানটি দেরিতে শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় ছাত্রশক্তির আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভা বিদ্যুৎ-বিভ্রাটে নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার বেলা ৩টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তা শুরু হয় বিকেল সাড়ে ৪টার দিকে।

অনুষ্ঠান শুরুর আগে বিদ্যুৎ-বিভ্রাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি সংশ্লিষ্ট ডিনের উদ্দেশে বলেন, ‘আপনাকে আমরা সম্মান করি। কিন্তু আপনি এখন একটি প্রশাসনিক দায়িত্বে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ছাত্রসংগঠন এখানে কর্মসূচি করছে, অথচ দেড় ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। এটি অবশ্যই প্রশাসনের দায়িত্বের বিষয়।’

জবাবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ‘সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত জেনারেটর চলেছে। পরে জেনারেটরও বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’

ছাত্রশক্তির নেতারা জানান, বিদ্যুৎ না থাকায় অনুষ্ঠানে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীতে সাবেক স্বামীর অস্ত্রের কোপে নারী নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ২৮ জুলাই

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২০ আগস্ট

মহাখালী থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রম উদ্বোধন

আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি

সচিবালয়মুখী এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চে পুলিশের বাধা

সায়েন্স ল্যাব ছেড়ে সচিবালয়ের পথে একদল পরীক্ষার্থীর লংমার্চ

পরীক্ষা শেষে ফের কিছু পরীক্ষার্থীর সায়েন্স ল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ

চাঁদাবাজদের গ্রেপ্তার না করলে ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি