হোম > সারা দেশ > ঢাকা

ফাস্ট ফুড ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছিলেন বিশ্ববিদ্যালয়ছাত্রী, নিতে হলো গলায় ফাঁস

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে আনিশা ফেরদৌসী (২২) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

হাজারীবাগ টালি অফিস এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ছাত্রী গলায় ফাঁস নেন। দেখতে পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আনিশার বাবা আব্দুল জলিল রহমান জানান, তাঁদের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়। আনিশা হাজারীবাগ টালি অফিসে তাঁর মামার বাসায় থাকতেন এবং ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন।

আব্দুল জলিল বলেন, ‘আনিশা সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে। সিটি কলেজে পড়ার সময় সেলিম রানা নামের একজনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গোপনে বিয়ে করে আনিশা। ২৫ দিন আগে আমরা বিষয়টা জানতে পারি। সেলিমের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। বর্তমানে জিগাতলায় থাকে। সেখানে ফাস্ট ফুডের দোকান রয়েছে বলে জানতে পেরেছি। বিয়ের কিছুদিন পর আনিশা জানতে পারে, সেলিম আগে থেকে বিবাহিত। তাঁর স্ত্রী কুষ্টিয়ায় থাকেন। এ বিষয় নিয়ে মাঝেমধ্যে ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে।’

মৃত আনিশার বাবা আরও বলেন, ‘গতকাল (শুক্রবার) মেয়ে ফোন করে আমাদের সব ঘটনা জানায়। শুনে আমি এবং আনিশার মা আজ দুপুরে ঢাকায় হাজারীবাগের বাসায় আসি। বিকেলে আনিশা ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা খোলেনি। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখি, আনিশা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায় আনিশা।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানায় জানানো হয়েছে। থানা-পুলিশ তদন্ত করবে।

ভাষাশহীদদের কবর জিয়ারত ইনকিলাব মঞ্চের

গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডির স্ত্রীর দায় স্বীকার

রাজধানীতে দিনদুপুরে পুলিশকে ছুরিকাঘাত, ফেলে যাওয়া ব্যাগে মিলল ককটেল-বোমা

শহীদ মিনারে ডাকসুর একাংশের শ্রদ্ধা, উপেক্ষিত হওয়ার ক্ষোভ বাকিদের

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি