হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তানে ছাত্রলীগের দুই কর্মী ককটেলসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুলিস্তানের গ্রেপ্তার ছাত্রলীগের দুই কর্মী। ছবি: ডিএমপি

‎রাজধানীর গুলিস্তান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে দুটি ককটেলসহ গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)। ‎‎

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে গুলিস্তান এলাকায় পল্টন মডেল থানার একটি টিম ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। এ সময় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ মেহেদী এবং আরিফুরকে গ্রেপ্তার করা হয়। ‎

‎থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৫ / ৬ ধারায় পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

অর্থপাচারের আরেক মামলায় ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

অটোরিকশাচালককে হত্যা: ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৪৯২ মামলা

জুলাই কোনো বজ্রপাত নয়, এটি দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি: ডা. জাহেদ

বাড্ডায় ১০০ কেজি গাঁজাবাহী গাড়ি থামলেও পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন চালক

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক সুমন

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেননকে

পুলিশি সহায়তায় থানা থেকে অস্ত্র নয়ছয় হচ্ছে, অভিযোগ জেডিপির