হোম > সারা দেশ > ঢাকা

সালমান শাহ হত্যা মামলা: পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সালমান শাহ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই তারিখ ধার্য করেন।

আজ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল; কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা করা হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলার এজাহারে ১১ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামিও করা হয় কয়েকজনকে।

যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, সামিরা হকের মা লতিফা হক লুসি, আলোচিত বিশিষ্ট ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।

এর আগে, গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলাকে হত্যা মামলা হিসেবে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর ধরে রমনা থানার সেই অপমৃত্যু মামলার তদন্ত হয়। পুলিশের সব সংস্থাই একের পর এক তদন্ত করে। প্রতিবারই সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে এসব তদন্তে উল্লেখ করা হয়। এক আদালত থেকে অন্য আদালতে ঘুরতে থাকে বাদীপক্ষ।

উল্লেখ্য, রমনা থানায় মামলা হওয়ার পর গত বছরের ২৭ অক্টোবর সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ওরফে ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ইতিমধ্যে ডনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

বাসার ফ্যানে ঝুলছিল ৮ বছরের শিশুর লাশ, পরিবারের দাবি আত্মহত্যা

অন্ধ অনুকরণ নয়, দেশীয় সংস্কৃতিতে জনবান্ধব নগরায়ণের আহ্বান আইপিডির

রমনায় ককটেল বিস্ফোরণ: মগবাজারে চারটি ককটেলসহ গ্রেপ্তার ২

কদমতলীতে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ আটক ৩‎

ধানমন্ডিতে ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪

দীপের দাবি—পুলিশের পোশাক পরা কেউ তাহসিফদের ধাওয়া করেছিল: পিবিআই

কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন: জিজ্ঞাসাবাদে দীপ

তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানের কাছেই মিলল মোটরসাইকেল

রাজধানীর সায়েদাবাদ সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু