হোম > সারা দেশ > ঢাকা

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন: তড়িঘড়ি নামতে গিয়ে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যাত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগার পর ট্রেন থেকে তড়িঘড়ি নামতে গিয়ে আহত হয়েছেন একজন। আহত ওই ব্যক্তির নাম আব্দুল কাদের (৫৩)। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার।

আব্দুল কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মী কবির হোসেন। তিনি জানান, আহত আব্দুল কাদের হামীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবহন শাখায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে মাথায় আঘাত পান আব্দুল কাদের। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। 

কবির হোসেন আরও জানান, আব্দুল কাদেরের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ধুনিয়াগাঁও গ্রাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় তাড়াহুড়া করে নামতে গিয়ে এক ব্যক্তি আহত হয়ে ঢাকা মেডিকেলে আসেন। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে অবজারভেশনে রাখা হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

আরও পড়ুন:

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে