হোম > সারা দেশ > রাজবাড়ী

নির্মাণাধীন ভবনের মেঝে খুঁড়ে পাওয়া গেল মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নির্মাণাধীন ঘরের মেঝে খুঁড়ে অজ্ঞাত (২৪) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি নামের একটি সামাজিক সংগঠনের নির্মাণাধীন ঘরের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দৌলতদিয়া যৌনপল্লিসংলগ্ন মুক্তি মহিলা সমিতির নিজস্ব একটি নির্মাণাধীন ভবনের মেঝেতে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ওই যুবককে হত্যা করে পুঁতে রাখে। সকালে মরদেহটির হাতের কবজি দেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, নিহত ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে