হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে আগুন, দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক, সাভার

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের পাইপের ফুটো থেকে বের হওয়া জমে থাকা গ্যাসে আগুন ধরে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের পাইপের ফুটো থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (১৮ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেট-সংলগ্ন বাধিয়ারপাড় এলাকায় জুয়েল আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন জাহানারা বেগম (৪০), জুয়েল মিয়া (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩) ও জহুরুল ইসলাম (২৬)। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জিরাবো ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা আহমেদুল কবির জানান, দোতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপে ফুটো থাকায় গ্যাস নির্গত হয়ে পুরো ঘরে জমে ছিল। সকাল ৭টার দিকে রান্নার জন্য দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। এতে বাড়ির আংশিক দেয়াল ধসে পড়ে এবং ঘরে থাকা সবাই দগ্ধ হন।

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের পাইপের ফুটো থেকে বের হওয়া জমে থাকা গ্যাসে আগুন ধরে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

আহমেদুল কবির আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারী ও শিশুকেন্দ্র হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।

নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন-অর-রশিদ জানান, দগ্ধ অবস্থায় পাঁচজনকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে