হোম > সারা দেশ > ঢাকা

মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অনেক বেশি শক্তিশালী: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বটে, কিন্তু তিনি বেঁচে থাকবেন মানুষের মধ্যে।  বাংলার আনাচে-কানাচে আমরা বঙ্গবন্ধুকে অনুভব করি। মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অনেক বেশি শক্তিশালী।

আজ শনিবার রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এর আগে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাসভবন ঘুরে দেখেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান উপস্থিত ছিলেন। এরপর প্রধান বিচারপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। 

প্রধান বিচারপতি বলেন, ‘কিছুদিন আগে ১৫ আগস্টে আমরা সুপ্রিম কোর্টে অনুষ্ঠান করেছি। প্রত্যেক বিচারপতি তাঁকে (বঙ্গবন্ধু) শ্রদ্ধা নিবেদন করে কথা বলেছেন। বিচারপতিরা বঙ্গবন্ধুকে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে রেখে তাঁর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। যারা বঙ্গবন্ধুকে মারতে চেয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু মরেননি, আমাদের মনে জীবিত আছেন।’

এর আগে ৩০ ডিসেম্বর আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে